ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

বাবার দাফনের পর পরীক্ষা দেওয়া ইকনের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাবার দাফনের পর পরীক্ষা দেওয়া ইকনের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

বাবার দাফন সম্পন্ন করে রাতে এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (২২ জুলাই) ডেপুটি স্পিকারের নির্দেশনায় বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ মো. রফিকুল ইসলাম জগলুর মাধ্যমে ইকনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে জানানো হয়, ইকনের পড়াশোনা যেন কোনোভাবেই ব্যাহত না হয় এবং তার পরিবারের প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে। একই সঙ্গে লতিফ মাস্টার ফাউন্ডেশনও ইকনের পাশে থাকার অঙ্গীকার করেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। বাবার দাফন সম্পন্ন করার পরও সংসারের দায়িত্ব পালনে রাতে কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে ডিউটি করেন ইকন। পরদিন সকালে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তার এই সংগ্রামী জীবনগাথা গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

বর্তমানে ইকনের পরিবার বাগেরহাট শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছে। জীবিত অবস্থায় তার বাবা মোটরসাইকেল চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। পরিবারে রয়েছেন ইকনের মা এবং মানসিক ভারসাম্যহীন এক ভাই।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরাও ইকনের মতো মেধাবী ও সংগ্রামী শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসবেন।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বাবার দাফনের পর পরীক্ষা দেওয়া ইকনের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x