ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ২৮ নম্বর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. নাজমা বেগমের বিরুদ্ধে প্রতারণা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক।

সংবাদ:

সুনামগঞ্জের ছাতক উপজেলার ২৮ নম্বর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. নাজমা বেগমের বিরুদ্ধে প্রতারণা, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

গত ১৩ জুলাই শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন কালারুকা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান।

অভিযোগে বলা হয়, গত ২৩ জুন অভিভাবক ও শিক্ষকবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে সাজ্জাদুর রহমানকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অনুরোধ করা হয়। কিন্তু তিনি গোপনে অন্য একজনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন।

অভিযোগকারীদের দাবি, যাঁর নাম প্রস্তাব করা হয়েছে, তাঁর সন্তানকে আগে গোপনে বিদ্যালয়ে ভর্তি করানো হয়। চলতি শিক্ষাবর্ষের শুরু থেকে ওই শিক্ষার্থীর ভর্তি-সংক্রান্ত কোনো তথ্য ছিল না। পরে সেই শিক্ষার্থীর অভিভাবকের নাম সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে, যা শিক্ষা অফিসে তদন্তাধীন। এছাড়া বিদ্যালয়ে তাঁর স্বামীর সঙ্গে সংঘটিত একটি বিরোধের ঘটনায় পুলিশকে ঘটনাস্থলে যেতে হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের পুরোনো আলমারি, সিলিং ফ্যান, বইপুস্তকসহ বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগও আনা হয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, এসব কর্মকাণ্ডে বিদ্যালয়ের পরিবেশ ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বিদ্যালয়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

অভিযোগে আরও বলা হয়, একই গ্রামের বাসিন্দা হওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁর স্বামীর পক্ষ নিয়ে গ্রাম্য রাজনীতিতে জড়িয়ে পড়েছেন এবং সরকারি চাকরির প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ ও তাদের সন্তানদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অন্যত্র বদলির দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. নাজমা বেগম। তিনি বলেন, "এসব ভুল বোঝাবুঝির কারণে বলা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বা গোপনে কারও নাম প্রস্তাব করিনি। শিক্ষার্থী ভর্তি বিধি অনুযায়ী ও সময়মতো হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বিধিমোতাবেক প্রস্তাবনা পাঠানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেবেন। একজন সদস্যের ডাকনাম 'লিপি' হলেও জাতীয় পরিচয়পত্রে থাকা নামই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।"

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ছাতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x