ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

বাংলাদেশ জামাতে ইসলাম রায়গঞ্জ উপজেলা শাখা পক্ষে থেকে সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের ওপর হামলার প্রতিবাদে রায়গঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা।

এক যৌথ বিবৃতিতে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা ও সেক্রেটারি এস এম মুনসুর আলী বলেন, গত ২৪ আগস্ট রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু উল্লাপাড়া আসনে বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়া এবং সিরাজগঞ্জের ১৩ জন জুলাই শহীদের মধ্যে ১২ জন বিএনপির—এমন বক্তব্য দিয়েছেন। তাদের দাবি, এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতের মানুষ এতে অংশগ্রহণ করেছেন এবং অনেকে জীবন দিয়েছেন। শহীদদের আত্মত্যাগকে কোনো নির্দিষ্ট দলের পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করা তাঁদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল।

তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জুলাই শহীদদের বিষয়ে দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের তথ্যনির্ভর ও সংযত বক্তব্য দেওয়া উচিত। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মিথ্যা বা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক নয়।

বিবৃতিতে সাইদুর রহমান বাচ্চুর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জুলাই শহীদ ও দেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে বক্তব্য দেওয়ার আগে যথাযথ তথ্য যাচাই করতে হবে এবং ভিত্তিহীন ও বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকতে হবে।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বাংলাদেশ জামাতে ইসলাম রায়গঞ্জ উপজেলা শাখা পক্ষে থেকে সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x