ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাই

সাইদুল রহমান বাচ্চু

 রায়গঞ্জে এমপি মহোদয়ের গাড়িবহরে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কাকার বক্তব্য ভালো লেগেছে।

তিনি হামলার সঙ্গে কারা জড়িত, তা নিরপেক্ষভাবে তদন্তের জন্য কমিটি গঠনের কথা বলেছেন—এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ।

আমাদের অনুরোধ, তদন্ত যেন সম্পূর্ণ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়। ঘটনার সময় কারা উপস্থিত ছিলেন, কারা হামলায় জড়িত ছিলেন এবং কারা গাড়িতে আঘাত করেছেন—ভিডিও ফুটেজসহ সব তথ্য যাচাই করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতাও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। কেউ কোনো নেতার সন্তান বা প্রভাবশালী পরিবারের সদস্য হলেও যেন তদন্তের বাইরে না থাকেন।

একইসঙ্গে যারা হামলায় জড়িত নন, শুধু রাজনৈতিক মতাদর্শ বা পূর্বের বিরোধের কারণে যেন তাদের আসামি করে হয়রানি করা না হয়—সেদিকেও বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

আমরা হামলার বিচার চাই, আবার নিরপরাধ কারও হয়রানিও চাই না।

অপরাধী যে-ই হোক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

সত্য উদঘাটিত হোক, মিথ্যার অবসান হোক।

ধন্যবাদান্তে,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রায়গঞ্জ, সিরাজগঞ্জ

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাই

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x