ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

পাচারকৃত অর্থ উদ্ধার ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করে পুঁজীহীন মানুষদের পুঁজির যোগান দেওয়া এবং দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার দাবিতে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় 'অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ'-এর উদ্যোগে ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও বিভিন্ন দাবি সম্বলিত স্লোগান নিয়ে উপস্থিত হন। 

ব্যানারটিতে "অধিকার আদায়ের ডাক!"ও "চলো চলো, জাতীয় প্রেস ক্লাবে চলো!"আহ্বানের মাধ্যমে সাধারণ ও পুঁজীহীন মানুষের অধিকার রক্ষার জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো:

 পাচারকৃত অর্থ উদ্ধার ও বিতরণ: দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ অতি দ্রুত ফিরিয়ে এনে দেশের পুঁজীহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পুঁজি হিসেবে সরবরাহ করা।

 তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান:প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বেকার যুবকদের স্থায়ী কর্মসংস্থানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক বৈষম্য দূর করতে হলে অবিলম্বে পাচার হওয়া অর্থ ফেরত এনে প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসনে ব্যবহার করতে হবে। একইসাথে গ্রাম ও ইউনিয়ন পর্যায় থেকে বেকারত্ব দূর করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

বুড়িগঙ্গা

বুধবার, ২২ জুলাই ২০২৬

পাচারকৃত অর্থ উদ্ধার ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x