ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাইফুল ইসলাম রুদ্র   নরসিংদী জেলা প্রতিনিধি 

নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মাহবুবের ছেলে তৌহিদ (৭) এবং মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে নাদিম (৬)। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে দুই শিশু গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের খোঁজাখুঁজির পর স্থানীয়রা পানির ভেতর থেকে তাদের উদ্ধার করে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, শিবপুর ও মনোহরদী থানার সীমান্ত নোয়াদিয়া গ্রামে গর্তে জমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল হতে মরদেহ দুটি পরিবার নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।

বুড়িগঙ্গা

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

নরসিংদীর মনোহরদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x