ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মিত হলো ফুটবল গোলবার

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপুরে কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মিত হলো ফুটবল গোলবার

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত হয়েছে ফুটবল গোলবার। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্মিত গোলবার পরিদর্শন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ ও ইলিয়াস আব্বাসী।

এ ছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন স্যানাল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম রিপন, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফা, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি কলি হাসান, দপ্তর সম্পাদক জুয়েল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও ক্রীড়াঙ্গনের উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, গোলবার নির্মাণের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ আরও বাড়বে এবং তরুণদের ক্রীড়ামুখী করতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী  ‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ  ‎ ‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক-এর যৌথ উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী ‘Entrepreneurship Development Training’ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৯ টায় এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি,ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া,সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা,ব্যবসা পরিচালনার কৌশল এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রস্তুত করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা হবে। প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বিসিক পরিচালক বিটিআই ও জিএম পরিকল্পনা ও গবেষণা ড. মোঃ ফরহাদ আহমেদ। প্রশিক্ষনের কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানজিম হোসেন। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এর শিক্ষার্থী উদ‍্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কমিটির আহবায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষকবৃন্দ। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বিসিক প্রশিক্ষকেরা পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করেছেন,এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা ও দক্ষতা বিকশিত হবে এবং ভবিষ্যতে তারা নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মিত হলো ফুটবল গোলবার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কোনাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত হয়েছে ফুটবল গোলবার। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্মিত গোলবার পরিদর্শন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদ ও ইলিয়াস আব্বাসী।

এ ছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন স্যানাল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম রিপন, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফা, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি কলি হাসান, দপ্তর সম্পাদক জুয়েল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও ক্রীড়াঙ্গনের উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, গোলবার নির্মাণের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ আরও বাড়বে এবং তরুণদের ক্রীড়ামুখী করতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

বুড়িগঙ্গা

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x