ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

ঠাকুরগাঁওয়ে বৃষ্টি-শিলাবৃষ্টি, আমন নিয়ে শঙ্কা

মাঠে মাঠে পাকা আমন ধান। কৃষকেরা যখন শেষ মুহূর্তের ফসল ঘরে তোলার প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ বৃষ্টি ও শিলাবৃষ্টিতে কিছুটা বাধার মুখে পড়েছে কৃষিকাজ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির পাশাপাশি হালকা শিলাপাতের ঘটনা ঘটেছে।

জেলার রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর, সদর ও ভূল্লী এলাকায় এ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সন্ধ্যা ৬টার পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও শিলাপাতও হয়েছে। এতে মাঠে থাকা ধান কাটা, শুকানো ও মাড়াইয়ের কাজে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ফসলহানির তথ্য পাওয়া যায়নি।

রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কৃষক মিন্টু জানান, সন্ধ্যার বৃষ্টির সঙ্গে কিছু শিলা পড়েছে। এতে আমন ধানের উল্লেখযোগ্য ক্ষতি না হলেও ভুট্টাখেতে কিছুটা ক্ষতি হয়েছে।

অন্যদিকে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার কৃষকেরা জানান, বৃষ্টির পরিমাণ বেশি না হওয়ায় ধানের তেমন ক্ষতি হয়নি। তবে ফসল কাটার ব্যস্ত সময়ে বৃষ্টির কারণে মাঠের কাজ কিছুটা থমকে গেছে।

হরিপুরের কাঁঠালডাঙ্গী এলাকার কৃষকদের ভাষ্য, আমন ধান ঘরে তোলার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বৃষ্টির কারণে কাটা ধান সংগ্রহ, শুকানো ও মাড়াইয়ে সমস্যা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকতেই দ্রুত ফসল ঘরে তোলার চেষ্টা করছেন তাঁরা।

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকার কৃষক আবদুল কাদের ও ভূল্লী এলাকার রবিউল ইসলাম জানান, হঠাৎ বৃষ্টিতে ধান শুকানো ও মাড়াইয়ের প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে বৃষ্টির স্থায়িত্ব ও পরিমাণ কম থাকায় বড় ধরনের দুর্ভোগে পড়তে হয়নি।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাজেদুল ইসলাম বলেন, জেলার ভূল্লী, গড়েয়া, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গীর ভানোর এবং হরিপুরের কাঁঠালডাঙ্গী এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ফসলের বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। মাঠপর্যায়ে খোঁজ নিয়ে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নির্ধারণ করা হবে।

রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমান বলেন, বুধবার সন্ধ্যায় নেকমরদ ও লেহেম্বা ইউনিয়নের কয়েকটি স্থানে হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে আমন ধানের উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিতে সাময়িকভাবে ফসল সংগ্রহের কাজে বিঘ্ন ঘটলেও এখন পর্যন্ত জেলার আমন ধানের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৃষ্টি-শিলাবৃষ্টি, আমন নিয়ে শঙ্কা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x