ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

জুলাইযোদ্ধা শিক্ষককে ছাত্রদলনেতা রুমি-সুমনের হেনস্তা, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীরকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াউ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১৯ নভেম্বর) বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ ও দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর যথারীতি দুপুর ১টার দিকে চেয়ারম্যান হিসেবে নিজ বিভাগে অবস্থান করছিলেন অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর। এ সময় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের অফিস কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ হোসাইনকে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে মারধর করে নিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও সুমন সরদার তার সঙ্গেও চরম অসৌজন্যমূলক আচরণ করেন। সেখানে ছাত্রদলের সেই নেতারা অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীরের দিকে আঙুল উঁচিয়ে ‘ছাত্রলীগ পালেন’ বলে ধমক দেন এবং উচ্চস্বরে আরও কিছু কথা বলে তাকে হেনস্তা করেন। যার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, কর্মচারী দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তাই তাদের মধ্যে কারও বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে সেই দায় কোনো বিভাগের চেয়ারম্যানের ওপর চাপিয়ে তাকে অপমান ও হেনস্তা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

শিক্ষার্থীরা বিবৃতিতে অধ্যাপক নিসতার জাহান কবীরের জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জুলাই আন্দোলনের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ, রাজপথে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষকদের প্রোফাইল লাল করার কর্মসূচিতে অংশ নেওয়ায় তিনি তৎকালীন আওয়ামীপন্থী শিক্ষকদের বিরাগভাজন ও অপমানের শিকার হন। এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিবাদবিরোধী অবস্থানের কারণে ২০২৩ সালসহ বিভিন্ন সময়ে ছাত্রলীগের দ্বারাও তিনি হেনস্তার শিকার হয়েছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো: 

১। শিক্ষক হেনস্তার ঘটনায় অনতিবিলম্বে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে হবে।

২। শিক্ষক শিক্ষার্থীর জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে নিরপরাধ কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী এ ধরনের হেনস্তা ও সহিংসতার শিকার না হন।

৩। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে গোপনে তৎপর ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জুলাইযোদ্ধা শিক্ষককে ছাত্রদলনেতা রুমি-সুমনের হেনস্তা, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x