ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

চুরি যাওয়া মিশুক উদ্ধার কিন্তু মিশুক ফিরে পেতে নুরুকে গুণতে হল ৬৫ হাজার টাকা

চুরি যাওয়া মিশুক  উদ্ধার, কিন্তু মিশুক ফিরে পেতে নুরুকে গুনতে হলো ৬৫ হাজার টাকা।।

সাদুল্লাপুরে অটো চুরির ঘটনায় এলাকায় ক্ষোভ পলাতক চোর।

গাইবান্ধার সাদুল্লাপুরে চুরি যাওয়া এক মিশুক অটো উদ্ধার হলেও সেটি ফেরত পেতে মালিককে ৬৫ হাজার টাকা দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। একমাত্র উপার্জনের যানবাহন হারিয়ে এবং পরে সেটি ফিরে পেতে অতিরিক্ত টাকা গুনতে হওয়ায় বিপাকে পড়েছেন অটো মালিক মো. নুরু মিয়া।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আরাজী ছত্রগাছা (আমবাগান) গ্রামে। 

স্থানীয়দের অভিযোগ, গত ২৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নুরু মিয়ার মিশুক অটোটি চুরি হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, চুরি যাওয়া অটোটি রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ হাট এলাকার একটি অটো দোকানে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একই গ্রামের মিলন সরকার অটোটি চুরি করে মাদারগঞ্জ হাটের একটি দোকানে ৬১ হাজার টাকায় বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অটোটির সন্ধানে মাদারগঞ্জে গিয়ে সেটি শনাক্ত করেন। পরে দোকানির কাছ থেকে অটোটি ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তবে স্থানীয়দের দাবি, অটোটি ফেরত পেতে দোকানিকে ৬৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। ফলে চুরি যাওয়া অটোটি ফিরে পেলেও নুরু মিয়ার ৬৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। 

তাঁর অভিযোগ, মিশুকটিই ছিল পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। চুরির পর সেটি উদ্ধারে আবার টাকা দিতে হওয়ায় তিনি আর্থিকভাবে চরম বিপাকে পড়েছেন।

এদিকে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে নুরু মিয়াকে পরিশোধ করা ৬৫ হাজার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠা মিলন সরকার বর্তমানে পলাতক রয়েছেন।

এ বিষয়ে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিলন সরকারের বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয়রা চুরি যাওয়া মিশুক উদ্ধারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত নুরু মিয়ার অর্থ ফেরতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

বুড়িগঙ্গা

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চুরি যাওয়া মিশুক উদ্ধার কিন্তু মিশুক ফিরে পেতে নুরুকে গুণতে হল ৬৫ হাজার টাকা

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x