ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

চাষাড়া মোড়ে জিয়া হলের সামনে সবুজায়ন বৃক্ষমেলা ২০২৬ বৃক্ষপ্রেমীদের উপচে পড়া ভিড়

চাষাড়া মোড়ে জিয়া হলের সামনে সবুজায়ন বৃক্ষমেলা ২০২৬: বৃক্ষপ্রেমীদের উপচে পড়া ভিড়

​মোঃ মানিক মিয়া, 

স্টাফ রিপোর্টার । 

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে চাষাঢ়া মোড়ের শহীদ জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এ ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী ও বৃক্ষপ্রেমী। মেলার বিভিন্ন নার্সারির স্টলগুলোতে দিনভর লেগে থাকছে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

​মেলা প্রাঙ্গণে প্রবেশ করতেই চোখে পড়ে সুবিন্যস্ত ও সারি সারি দেশি-বিদেশি গাছে ঘেরা সবুজ পরিবেশ। আশিক নার্সারিসহ (স্টল নং-১৫, ১৬) মেলায় অংশ নেওয়া নানা নার্সারির স্টলগুলোতে স্থান পেয়েছে বিরল প্রজাতির ফলজ, বনজ, ঔষধি এবং শোভাবর্ধনকারী ইনডোর ও আউটডোর প্ল্যান্ট।

​বিকেলের সূর্য ঢলে পড়ার পর থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে মেলায় আসতে শুরু করেন সাধারণ মানুষ। ছাদ বাগান তৈরি, বাসার বারান্দা সাজানো কিংবা নতুন চারা ক্রয়ের উদ্দেশ্যে আসা ক্রেতারা ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখছেন এবং নিজেদের পছন্দের চারা সংগ্রহ করছেন। নার্সারি মালিক ও চারা বিক্রেতারা জানান, অন্যান্য দিনের তুলনায় মেলায় ক্রেতাদের উপস্থিতি ও বিক্রি বেশ সন্তোষজনক।

​মেলায় আগত দর্শনার্থীদের মতে, শহরের কোলাহল ও ধূলোবালির মধ্যে চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণের এই বৃক্ষমেলা যেন এক টুকরো সবুজ প্রশান্তি নিয়ে এসেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নগরীকে দূষণমুক্ত ও সবুজ হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

চাষাড়া মোড়ে জিয়া হলের সামনে সবুজায়ন বৃক্ষমেলা ২০২৬ বৃক্ষপ্রেমীদের উপচে পড়া ভিড়

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x