ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

গাজীপুরের টঙ্গীতে নতুন অফিস ও শোরুম উদ্বোধন করেছে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ডুরকপ অ্যাডলার বাংলাদেশ লিমিটেড।

শামীম
শামীম
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাজীপুরের টঙ্গীতে নতুন অফিস ও শোরুম উদ্বোধন করেছে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ডুরকপ অ্যাডলার বাংলাদেশ লিমিটেড।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে আধুনিক প্রযুক্তি ও অটোমেশন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে নতুন অফিস ও শোরুম উদ্বোধন করেছে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ডুরকপ অ্যাডলার বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টঙ্গীর ক্যাপিটা ইন্টারন্যাশনাল টাইমস স্কয়ারে আনুষ্ঠানিকভাবে নতুন এই অফিস ও শোরুমের উদ্বোধন করা হয়।

‘জার্মান প্রকৌশলের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পে উদ্ভাবনকে শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানি থেকে আসা ডুরকপ অ্যাডলারের প্রতিনিধিদল, আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দেশের শীর্ষস্থানীয় গার্মেন্টস প্রস্তুতকারক, ব্যবসায়িক অংশীদার, ডিলার এবং বিভিন্ন শিল্প সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে কোম্পানির বৈশ্বিক ঐতিহ্য, প্রযুক্তিগত সক্ষমতা এবং বাংলাদেশের পোশাক শিল্পে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি অত্যাধুনিক শিল্প সেলাই মেশিন ও অটোমেশন প্রযুক্তির সরাসরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, নতুন এই অফিস ও শোরুমের মাধ্যমে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকরা উন্নত জার্মান প্রযুক্তি, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, বিক্রয়োত্তর সেবা এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ আরও সহজে পাবেন।

তারা আরও জানান, বাংলাদেশের পোশাক শিল্পের উৎপাদনশীলতা, গুণগত মান ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। একই সঙ্গে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

জার্মানি থেকে আগত প্রতিনিধিদলের মধ্যে ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার  বার্নড ব্রয়ার, ডিরেক্টর অব সেলস  সেবাস্তিয়ান কিনিয়াস এবং এরিয়া সেলস ম্যানেজার  মোহাম্মদ আবু সালেহ।

অনুষ্ঠানে অতিথিদের পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, জার্মান প্রকৌশল ও স্থানীয় সেবার সমন্বয়ে বাংলাদেশের পোশাক শিল্পে প্রযুক্তিনির্ভর উৎপাদন এবং উদ্ভাবনের নতুন সম্ভাবনা তৈরি হবে।

বুড়িগঙ্গা

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

গাজীপুরের টঙ্গীতে নতুন অফিস ও শোরুম উদ্বোধন করেছে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ডুরকপ অ্যাডলার বাংলাদেশ লিমিটেড।

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x