ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

গাজীপুরের কালীগঞ্জে চালু হল কালীগঞ্জ ট্রান্সপোর্ট লি কে টি এল বাস সার্ভিস

গাজীপুরের ​কালীগঞ্জে চালু হলো ‘কালীগঞ্জ ট্রান্সপোর্ট লি কে টি এল বাস সার্ভিস

মোঃ মানিক মিয়া, 

স্টাফ রিপোর্টার। 

গাজীপুরের কালীগঞ্জ দেবপাড়া ফেরীঘাট থেকে রাজধানীর গুলিস্তান বাসস্ট্যান্ড রুটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে 'কালীগঞ্জ ট্রান্সপোর্ট লি. (KTL)' বাস সার্ভিস।

​আজ ৩ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১১ টায় কালীগঞ্জের দেবপাড়া ফেরীঘাট প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নতুন পরিবহন সেবার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

​আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব এ. কে. এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. টি. এম কামরুল ইসলাম এবং কালীগঞ্জ থানার কর্মকর্তা জনাব মোঃ জাকির হোসেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পরিচালনায় ছিলেন KTL-এর চেয়ারম্যান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবহন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী বক্তৃতায় অতিথিরা আশা প্রকাশ করেন যে, নতুন এই বাস সার্ভিস চালুর ফলে দেবপাড়া ফেরীঘাট এলাকা থেকে রাজধানী ঢাকায় যাতায়াতকারী সাধারণ যাত্রী ও চাকরিজীবীদের ভোগান্তি অনেকাংশে কমবে এবং এই রুটে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন গতি সঞ্চারিত হবে।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে চালু হল কালীগঞ্জ ট্রান্সপোর্ট লি কে টি এল বাস সার্ভিস

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x