ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে কোরআন খতম ও দোয়া

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ পৌর শহরে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকনের কার্যালয়ে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সৈয়দ শরাফাত হোসেন রাহাতের নির্দেশনায় যুবদল নেতা তরিকুল ইসলাম মানিক ও আরিফুল ইসলাম সাজিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ রেজাউল করিম। মোনাজাতে সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও তাঁর পরিবারের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ঈশ্বরগঞ্জের মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।

আয়োজকরা জানান, সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি রাজধানীর নিজ বাসায় ফিরেছেন। বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, এমপি মাজেদ বাবুর দ্রুত সুস্থতা কামনায় তারা নিজ নিজ অবস্থান থেকে দোয়া করছেন। তাঁর সুস্থ হয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় দুই শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে কোরআন খতম ও দোয়া

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x