ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে আসামি ছিনতাই মামলায় বিএনপির যুগ্ম সম্পাদকসহ কারাগারে দুজন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ হেফাজতে থাকা নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একাধিক মামলার আসামি রিয়াজুল আলম শাহীন (৩০)কে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরে তাদের আদালতে প্রেরণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার (২৫ অক্টোবর) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সরিষা ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিলন (৫০) এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মণ্ডল (২৮)। মিলন উপজেলার সরিষা গাংপাড় এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র। তিনি এ মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। অন্যদিকে নয়ন মণ্ডল চর হোসেনপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

থানা সূত্রে জানা যায়, পুলিশ হেফাজতে থাকা ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও মারধর এবং পুলিশের ব্যবহৃত সিএনজি গাড়ি ভাঙচুর করা হয়। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অপরাধীদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

বুড়িগঙ্গা

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ঈশ্বরগঞ্জে আসামি ছিনতাই মামলায় বিএনপির যুগ্ম সম্পাদকসহ কারাগারে দুজন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x