ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

এক সপ্তাহে ১২ সাংবাদিকের ওপর হামলা মামলা ও হুমকি, BJPC এর গভীর উদ্বেগ

এক সপ্তাহে ১২ সাংবাদিকের ওপর হামলা-মামলা ও হুমকি, BJPC-এর গভীর উদ্বেগ

​মোঃ মানিক মিয়া, 

স্টাফ রিপোর্টার । 

দেশে সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)। সংগঠনটি জানিয়েছে, মাত্র এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে অন্তত ১২ জন সাংবাদিকের ওপর হামলা, মামলা এবং নানা ধরণের হুমকির ঘটনা ঘটেছে।

​বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ধারাবাহিকভাবে সাংবাদিকরা নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন।

 এর মধ্যে রয়েছে সরাসরি শারীরিক হামলা, মিথ্যা মামলা দায়ের এবং সংবাদ প্রকাশের জের ধরে ভয়ভীতি প্রদর্শন।

​সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত করতে একটি বিশেষ চক্র প্রতিনিয়ত সংবাদকর্মীদের নিশানা করছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষিত হতে পারে না।

​BJPC-এর পক্ষ থেকে সাংবাদিক লাঞ্ছনা, হামলা ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং সারাদেশে কর্মরত সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।

বুড়িগঙ্গা

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

এক সপ্তাহে ১২ সাংবাদিকের ওপর হামলা মামলা ও হুমকি, BJPC এর গভীর উদ্বেগ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x