একমাত্র সম্বল রিকশা হারিয়ে দিশেহারা সাইফুল: উদ্ধারে সরকারের হস্তক্ষেপ ও সহায়তার আকুল আকুতি
মো মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
উপার্জনের একমাত্র মাধ্যম রিকশাটি হারিয়ে এখন চরম মানবেতর জীবনযাপন করছেন মোহাম্মদ সাইফুল ইসলাম নামের এক সাধারণ রিকশাচালক। চুরির মিথ্যা অপবাদ ও রিকশা হারানোর দ্বিমুখী সংকটে পড়ে তিনি এখন ঘরছাড়াও। সহায়-সম্বল হারিয়ে পথে বসা সাইফুল নিজের একমাত্র সম্বলটি ফিরে পেতে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ব্যানার টাঙিয়ে আকুল আকুতি জানিয়েছেন।
আজ শনিবার (২৯ আগষ্ট) ২০২৬ বিকাল ৩.৩০ ঘটিকার সময় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মনের দুঃখ কষ্ট ক্ষোভে ব্যানার টাঙ্গিয়ে অবস্থান করেন। ভুক্তভোগী সাইফুলের ভাষ্য যে, যতক্ষণ পর্যন্ত দোষীকে প্রমাণিত করতে পারবনা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করব।
তথ্য ও সাইফুল ইসলামের বক্তব্য অনুযায়ী, গত (২১ আগষ্ট) ২০২৬ তারিখে তাঁর ভাড়ায় চালানো ব্যাটারিচালিত রিকশাটি হারিয়ে যায়। রিকশাটিই ছিল তাঁর পরিবারের জীবিকার একমাত্র উপায়।
সেটি হারিয়ে যাওয়ার পর থেকে তিনি চরম আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। রিকশা হারানোর পাশাপাশি অহেতুক চুরির অপবাদ মাথায় নিয়ে তাঁকে আজ গৃহহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে।
প্রশাসনের কাছে আকুল আবেদন:
সাইফুল ইসলাম প্রশাসনের নিকট বিনীত অনুরোধ জানিয়েছেন, যেন আশপাশের এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ পরীক্ষা করে তাঁর রিকশাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা করা হয়।
একই সাথে মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে তিনি আইন প্রয়োগকারী সংস্থা ও সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
যোগাযোগের অনুরোধ:
যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উক্ত রিকশাটির সন্ধান পান, তবে তা নিকটস্থ থানায় জমা দেওয়ার বা নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে:
নাম: মোহাম্মদ সাইফুল ইসলাম
যোগাযোগ নম্বর: 01 925-477018
একটি ছোট্ট সাহায্য বা সঠিক তথ্য ফিরিয়ে দিতে পারে একজন অসহায় মানুষের জীবিকা ও পরিবারের হাসি।