ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

উখিয়ায় র‌্যাবের চেকপোস্টে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

শামীম
শামীম
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উখিয়ায় র‌্যাবের চেকপোস্টে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলিসহ মোহাম্মদ জহির (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মরাগাছতলা এলাকায় মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)।

এ সময় সন্দেহভাজন জহিরকে আটক করে দেহতল্লাশি চালালে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরের একটি সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পে অস্ত্র বহন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় আটক জহিরের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বুড়িগঙ্গা

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় র‌্যাবের চেকপোস্টে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x