ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

সাধারণ সম্পাদক পদে সাংবাদিক নুরুজ্জামান শেখের মনোনয়ন সংগ্রহ

শামীম
শামীম
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাধারণ সম্পাদক পদে সাংবাদিক নুরুজ্জামান শেখের মনোনয়ন সংগ্রহ

টঙ্গীর ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন ‘টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’-এর দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মো. নুরুজ্জামান শেখ।
​সংগঠনের কার্যালয় থেকে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর মোল্লা ও জাহাঙ্গীর আকন্দের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
​পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি টঙ্গী এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনহিতকর কাজের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। পরিচ্ছন্ন ইমেজ এবং জনবান্ধব ব্যক্তিত্বের কারণে সংগঠনের ভোটার ও সাধারণ সদস্য মহলে তাঁর প্রার্থীতা নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।
​আগামী ২৪ শে সেপ্টেম্বর সংগঠনটির এই দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়ে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থাকে আরও বেশি গতিশীল করা এবং অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে নিজের ব্রতকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাংবাদিক নুরুজ্জামান শেখ।
​মনোনয়ন সংগ্রহ করার পর প্রতিক্রিয়ায় নুরুজ্জামান শেখ বলেন, “সাংবাদিকতা যেমন সমাজের দর্পণ হিসেবে কাজ করে, তেমনি সামাজিক সংগঠন মানুষের অধিকার ও কল্যাণে সরাসরি ভূমিকা রাখে। আমি সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সংগঠনের পরিধি ও সেবামূলক কার্যক্রমকে আরও তৃণমূলে ছড়িয়ে দিতে কাজ করব। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
​এদিকে, নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং প্রার্থীরাও নিজেদের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বুড়িগঙ্গা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাধারণ সম্পাদক পদে সাংবাদিক নুরুজ্জামান শেখের মনোনয়ন সংগ্রহ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x