ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে বালু উত্তোলনবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধে উপজেলা প্রশাসনের অভিযানে দুজনকে কারাদণ্ড এবং দুজনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।

অভিযান চলাকালে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায়ে আনারুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় সোহাগ মিয়াকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, রাসেল ও মহিদুল মিয়াকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ হোসেন, পুলিশ সদস্য, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে বালু উত্তোলনবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x