ঢাকা    শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

উল্লাপাড়ায় ৩ হাজার ৪৯০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি।

কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ২ হাজার ২০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়। এছাড়া ১ হাজার ১০০ জন কৃষককে ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, ১০০ জনকে ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং ৯০ জনকে ৩০০ গ্রাম কাঁচা মরিচের বীজ দেওয়া হয়। এসব কৃষকের প্রত্যেককে অতিরিক্ত ১৫ কেজি এমওপি ও ১৫ কেজি ডিএপি সারও বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “আমি কৃষকের সন্তান—এ পরিচয়ে আমি গর্বিত। কৃষিই আমাদের জীবন-জীবিকার অন্যতম ভিত্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কৃষি প্রণোদনা বাস্তবায়ন করছে। এই সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।”

তিনি আরও বলেন, সময়মতো উন্নতমানের বীজ ও সার কৃষকের হাতে পৌঁছে দেওয়া গেলে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের লাভজনক চাষাবাদ নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উপজেলার কৃষি পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্দেশ্য ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, সাবেক আমির আব্দুস সামাদ, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, অফিস সম্পাদক মো. আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

উল্লাপাড়ায় ৩ হাজার ৪৯০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x