ঢাকা    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

আদাবরে সালিশ বৈঠক শেষে কুপিয়ে হত্যা বিএনপি নেতাকে, আহত আরেক নেতা

রাজধানীর আদাবর এলাকার নবোদয় কাঁচাবাজারে পূর্ববিরোধের জেরে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের পর হামলায় নিহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা আবুল বাসার বাদশা (৩০)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নবোদয় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল বাসার বাদশা ময়মনসিংহের নান্দাইল উপজেলার গফুর মিয়ার ছেলে। তিনি বর্তমানে আদাবরের নবোদয় হাউজিংয়ের বি ব্লকে বসবাস করতেন এবং নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, গত ২৯ জুন ব্রাজিল ও জাপান দলের ফুটবল খেলা দেখা নিয়ে স্থানীয় কয়েকজনের মধ্যে প্রথমে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে সেই বিরোধকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি মীমাংসার লক্ষ্যে বুধবার রাতে সালিশ বৈঠকের আয়োজন করা হলেও বৈঠক শেষে প্রতিপক্ষের হামলায় আবুল বাসার বাদশা ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত সাদ্দাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের দাবি, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া ঘটনার পেছনের কারণ এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, ঘটনার সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম এসেছে তাদের মধ্যে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে পরিচিত। এছাড়া তারা স্থানীয় এক বিএনপি নেতার অনুসারী বলেও অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

আদাবরে সালিশ বৈঠক শেষে কুপিয়ে হত্যা বিএনপি নেতাকে, আহত আরেক নেতা

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x