মায়ের আদর
ত্রিভুবনে কে আছে আর
এমন মায়ের মতন,
আদর সোহাগ ভালবাসায়
করবে এমন যতন।
সকাল সন্ধ্যা সারা বেলা
দিবানিশি রাখে খোঁজ,
ভালবাসার গভীর মায়ায়
আদর করে রোজ।
পাখির মতো আহার এনে
দেয় যে তুলে মুখে,
নেই যে কেউ মায়ের মত
এই ধরণীর বুকে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
মায়ের আদর
ত্রিভুবনে কে আছে আর
এমন মায়ের মতন,
আদর সোহাগ ভালবাসায়
করবে এমন যতন।
সকাল সন্ধ্যা সারা বেলা
দিবানিশি রাখে খোঁজ,
ভালবাসার গভীর মায়ায়
আদর করে রোজ।
পাখির মতো আহার এনে
দেয় যে তুলে মুখে,
নেই যে কেউ মায়ের মত
এই ধরণীর বুকে।
