টেক তরঙ্গ
প্রকাশ : শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

কেশবপুরে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কেশবপুর প্রতিনিধি:শোরের কেশবপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা এবি পার্টির আহ্বায়ক নুরুল ইসলাম রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন যশোর জেলা এবি পার্টি উপজেলা শাখার সহ-সভাপতি ডা. আবু বক্কর সিদ্দিক। বক্তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি কাজ করছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ব্যারিস্টার মাহমুদ হাসানকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান নেতারা। আলোচনা শেষে সদর ইউনিয়নের কামরুন্নাহার শেফালীর নেতৃত্বে ৩৫ জন নারী আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগ দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
কেশবপুরে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত 
0:00 0:00
1.0x
টেক তরঙ্গ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

কেশবপুরে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

featured Image
কেশবপুর প্রতিনিধি:শোরের কেশবপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা এবি পার্টির আহ্বায়ক নুরুল ইসলাম রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন যশোর জেলা এবি পার্টি উপজেলা শাখার সহ-সভাপতি ডা. আবু বক্কর সিদ্দিক। বক্তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি কাজ করছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ব্যারিস্টার মাহমুদ হাসানকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান নেতারা। আলোচনা শেষে সদর ইউনিয়নের কামরুন্নাহার শেফালীর নেতৃত্বে ৩৫ জন নারী আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগ দেন।

টেক তরঙ্গ

সম্পাদক: সন্তোষ শর্মা । প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ

কপিরাইট © ২০২৬ টেক তরঙ্গ । সর্বস্বত্ব সংরক্ষিত