জুলাই অভ্যুত্থনে শহীদ ও আহতদের পরিবারকে ঢাবিতে ভর্তিতে বিশেষ সুবিধা
ঢাবি প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবারের সদস্য হিসেবে শহীদ ও আহত ব্যক্তিদের স্ত্রী, ছেলে ও মেয়ে এই বিশেষ সুবিধা পাবেন। যদি স্ত্রী-ছেলে-মেয়ে না থাকেন, সেক্ষেত্রে ভাই-বোনরাও এই সুবিধার আওতায় আসবেন।
সম্প্রতি ডিনস্ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৫

কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট
সিটি কমপ্লেক্স,
৪৪/১, রহিম স্কয়ার,
নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং
প্রেস
থেকে মুদ্রিত।
আপনার মতামত লিখুন