ছাত্রদল সহ-সভাপতি বাসিতের উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও লিডারশীপ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও লিডারশীপ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ ও ২৬ মে পূর্বাচলের সি ক্লাব রিসোর্টে অনুষ্ঠিত এ কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা, ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ও ভূমিকা, নেতৃত্ব বিকাশ এবং দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ছাত্রদলের সাংগঠনিক বিস্তারের কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, “বর্তমান দুঃশসনের অবসান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্র কাঠামোর সংস্কার অপরিহার্য। এই লক্ষ্য অর্জনে ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি তরুণ ছাত্রদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গঠনমূলক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা একে শিক্ষনীয়, সাংগঠনিক ও আদর্শিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৫

কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট
সিটি কমপ্লেক্স,
৪৪/১, রহিম স্কয়ার,
নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং
প্রেস
থেকে মুদ্রিত।
আপনার মতামত লিখুন