টেক তরঙ্গ
প্রকাশ : শনিবার, ০৩ মে ২০২৫

বন্ধ হচ্ছে সাংবাদিক ময়ূখের চ্যানেল

বন্ধ হচ্ছে সাংবাদিক ময়ূখের চ্যানেল
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সম্প্রতি বিক্ষোভ হয়েছে ইউটিউবভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিক বাংলাকে বন্ধ করার দাবিতে। পাশাপাশি, চ্যানেলের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, রিপাবলিক বাংলা নিয়মিতভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক কনটেন্ট প্রচার করছে। তারা দাবি করেন, সংবাদ পরিবেশনের সময় ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দিয়ে বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট তথ্য উপস্থাপন করা হচ্ছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এছাড়া, ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের অভিযোগও তুলেছেন বিক্ষোভকারীরা। তাদের মতে, এসব প্রতিবেদন বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর অবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে ব্যবহৃত হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের একাধিক থানায় রিপাবলিক বাংলা ও ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, সংবিধানবিরোধী বক্তব্য এবং বিদ্বেষ ছড়ানোর বিষয় উল্লেখ রয়েছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এই প্রেক্ষাপটে, শান্তিপূর্ণ সমাজব্যবস্থা বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
বন্ধ হচ্ছে সাংবাদিক ময়ূখের চ্যানেল
0:00 0:00
1.0x
টেক তরঙ্গ

শনিবার, ২৭ জুন ২০২৬

বন্ধ হচ্ছে সাংবাদিক ময়ূখের চ্যানেল

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৫

featured Image
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সম্প্রতি বিক্ষোভ হয়েছে ইউটিউবভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিক বাংলাকে বন্ধ করার দাবিতে। পাশাপাশি, চ্যানেলের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, রিপাবলিক বাংলা নিয়মিতভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক কনটেন্ট প্রচার করছে। তারা দাবি করেন, সংবাদ পরিবেশনের সময় ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দিয়ে বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট তথ্য উপস্থাপন করা হচ্ছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এছাড়া, ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের অভিযোগও তুলেছেন বিক্ষোভকারীরা। তাদের মতে, এসব প্রতিবেদন বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর অবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে ব্যবহৃত হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের একাধিক থানায় রিপাবলিক বাংলা ও ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, সংবিধানবিরোধী বক্তব্য এবং বিদ্বেষ ছড়ানোর বিষয় উল্লেখ রয়েছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এই প্রেক্ষাপটে, শান্তিপূর্ণ সমাজব্যবস্থা বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে

টেক তরঙ্গ

সম্পাদক: সন্তোষ শর্মা । প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ

কপিরাইট © ২০২৬ টেক তরঙ্গ । সর্বস্বত্ব সংরক্ষিত