ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

‘ট্রান্সজেন্ডার’ নয়, ‘তৃতীয় লিঙ্গ’ বলতে চেয়েছি: শিক্ষামন্ত্রী

সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন। নিজের বক্তব্যের শব্দ সংশোধন এবং এর প্রেক্ষাপট স্পষ্ট করে শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, সেদিনের অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। তাঁর এই অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ উৎসাহিত করার প্রসঙ্গে কথা বলেছিলাম। সমাজে তাঁদের অনেকে অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল তাঁর বক্তব্যের মূল কথা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বক্তব্যের সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছিই। এখানে তাঁর অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।

দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেদিনের বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ এবং তাঁদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।

এর আগে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ‘ট্রান্সজেন্ডার নিয়ে আরও ক্যাম্পেইন করতে হবে, আমরা কোনো ট্যাবুতে থাকতে চাই না’ বলে মন্তব্য করেন। তাঁর এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

বুড়িগঙ্গা

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

‘ট্রান্সজেন্ডার’ নয়, ‘তৃতীয় লিঙ্গ’ বলতে চেয়েছি: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x