ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল: টাইব্রেকারে চাচা-ভাতিজা একাদশের জয়

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল: টাইব্রেকারে চাচা-ভাতিজা একাদশের জয়

নেত্রকোনার দুর্গাপুরে জমজমাট আয়োজনে শুরু হয়েছে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে ২-১ গোলে মামু-ভাগিনা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে চাচা-ভাতিজা একাদশ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খরস প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত সময়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত উভয় দল একটি করে গোল করলে ১-১ গোলে সমতায় থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।

পরে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানেও দেখা যায় টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় তুলে নেয় চাচা-ভাতিজা একাদশ। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের পরবর্তী পর্বের পথ নিশ্চিত করে দলটি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মামু-ভাগিনা স্পোর্টিং ক্লাব।

খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর যুবদলের সদস্যসচিব আল ইমরান সম্রাট গণি, ৬ নম্বর ওয়ার্ডের আল্লা উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, মারুফ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্টটির আয়োজন করছেন শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটি, দুর্গাপুর, নেত্রকোনার সভাপতি কামরুজ্জামান রাজু। আয়োজকদের উদ্যোগে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে স্থানীয় বিভিন্ন দল অংশ নিচ্ছে।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বুড়িগঙ্গা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল: টাইব্রেকারে চাচা-ভাতিজা একাদশের জয়

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x