ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

স্থায়ী বাসস্থানের নিশ্চয়তা ছাড়া উচ্ছেদ বন্ধের দাবিতে হরিজন কলোনিবাসীর মানববন্ধন

স্থায়ী বাসস্থানের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ না করার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন মিটফোর্ড হরিজন কলোনির বাসিন্দারা।

আজ রবিবার (২ আগস্ট, ২০২৬) বিকেল ৪টায় প্রেস ক্লাবের সামনে ‘১নং মিডিয়াস কেয়ারটার মিটফোর্ড হাসপাতাল হরিজন কলোনি’-র ব্যানার তলে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবির কথা তুলে ধরেন। তাদের মূল ব্যানারে লেখা ছিল— "যুগ যুগ ধরে বংশ পরম্পরায় একই জায়গায় বসবাস করার পরও আমরা বহিরাগত! স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না করে আমাদের উচ্ছেদ করা যাবে না।"

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, "আমরা অবৈধ নই, আমরা এই মাটির সন্তান।"

বক্তারা জানান, তারা বংশানুক্রমে দীর্ঘদিন ধরে একই স্থানে বসবাস করে আসছেন এবং সমাজ ও সেবামূলক কাজে অবদান রেখে যাচ্ছেন। স্থায়ী কোনো আবাসন বা বিকল্প কোনো ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ করা হলে তারা পরিবার-পরিজন নিয়ে অমানবিক পরিস্থিতিতে পড়বেন। তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে তাদের জন্য স্থায়ী বাসস্থানের সুব্যবস্থা করার জোর দাবি জানান তারা।

বুড়িগঙ্গা

রোববার, ০২ আগস্ট ২০২৬

স্থায়ী বাসস্থানের নিশ্চয়তা ছাড়া উচ্ছেদ বন্ধের দাবিতে হরিজন কলোনিবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x