ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত দোয়ারাবাজার থানার আব্দুল্লাহ আল রিফাত

ছাতক প্রতিনিধি:

কর্মদক্ষতা, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত।

সোমবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমান। এ সময় রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মাসব্যাপী অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, পেশাগত দক্ষতা এবং দায়িত্ব পালনে নিষ্ঠার ভিত্তিতে এসআই আব্দুল্লাহ আল রিফাতকে শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়। পরে ডিআইজি মো. জিল্লুর রহমান তাঁর হাতে সম্মাননা সনদ তুলে দেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

দোয়ারাবাজার থানায় কর্মরত অবস্থায় এসআই আব্দুল্লাহ আল রিফাত বিভিন্ন অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণকে পুলিশি সেবা প্রদানে আন্তরিকতার পরিচয় দিয়ে আসছেন। তাঁর এ অর্জন দোয়ারাবাজার থানা পুলিশের জন্য যেমন গৌরবের, তেমনি সুনামগঞ্জ জেলা পুলিশের জন্যও একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে তিনি ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।

বুড়িগঙ্গা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত দোয়ারাবাজার থানার আব্দুল্লাহ আল রিফাত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x