ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

এক ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় কর্মরত এক সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে (৩৭) গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। তিনি নগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে।

ঘটনার শিকার মো. সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুর মোড়ের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। গত ১৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করতে হ্যান্ডমাইকে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

এ সময় রোগী ধরার দালাল হিসেবে পরিচিত আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন সেখানে এসে তাকে মাইকে সচেতনতামূলক বক্তব্য দিতে নিষেধ করেন। সাব্বির প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা জখম হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।

একপর্যায়ে অন্যদের উসকানিতে আরিফুল ইসলাম আরিফ দৌড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনের পেছনে যান। সেখান থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এসে ভুক্তভোগীর গলায় ধরে তাকে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

পুলিশ কমিশনারের নির্দেশনার পর রাজপাড়া থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী তার কর্মস্থলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ২০ আগস্ট রাজপাড়া থানায় মামলা করেন। গ্রেপ্তার আসামির হেফাজত থেকে ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

বুড়িগঙ্গা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x