ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সিংড়ায় বিআরডিবির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ২০২৬ সালের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহাদত হোসেন।

সভায় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, সিংড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মহিদুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মিন্টু।

এ ছাড়া বিআরডিবি পরিচালিত বিভিন্ন সমবায় সমিতির সুবিধাভোগী সদস্য এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় পল্লী অঞ্চলের ঋণ কার্যক্রম জোরদার, সমবায়ীদের দক্ষতা উন্নয়ন এবং বিআরডিবির সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় এসব কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

সিংড়ায় বিআরডিবির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x