দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির ওপর একটি তথ্যভিত্তিক পর্যালোচনা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০.৩০ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অরাজনৈতিক সামাজিক ও পরিবেশবাদী সংগঠন 'ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)'এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বন্যার কারণ, ক্ষয়ক্ষতি এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত তথ্যভিত্তিক আলোচনা ও প্রস্তাবনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পরিবেশবিদ এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের নদীগুলোর নাব্যতা সংকট, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন সৃষ্ট বন্যার বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করেন। একই সাথে বন্যা কবলিত অঞ্চলের মানুষদের পুনর্বাসন এবং টেকসই বাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।