সাভার ও আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ৯ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে, বুধবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার সাভার মডেল থানার তেতুলঝোড়া নোয়াখালী পাড়া এলাকার মৃত সোলাইমানের ছেলে মোঃ সিয়াম (২০), মাদারীপুর জেলার শিবচর থানার সাদিপুর এলাকার খোকন এর ছেলে মোঃ মাসুদ (২৭), সাভার মডেল থানার জোড়পুল এলাকার আব্দুস সাত্তার এর ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে রাসেল (৩৭), গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার ঘোষকান্দি এলাকার আকরাম তালুকদারের ছেলে মহিন তালুকদার (৩০), দারুস সালাম থানার গাবতলী এলাকার ইব্রাহিম শিকদারের ছেলে মোঃ রবিন (২৪), সাভার মডেল থানার জয়নাবাড়ী এলাকার ফিরোজ খানের ছেলে মোঃ সজিব খান (৩০), সাভার মডেল থানার পোড়াবাড়ি এলাকার মিজানুর রহমানের স্ত্রী মোসাঃ ডারজিনা বেগম (৩৫), সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার শৈলদানা এলাকার মৃত আয়ার আলী সরকারের মেয়ে মাজেদা খাতুন (৪৮) ও আশুলিয়া থানার কুরগাঁও এলাকার মোহাম্মদ আলীর ছেলে রায়হান ইসলাম (২৪),
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানাধীন তেতুলঝোড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সিয়াম, মোঃ মাসুদ,মোঃ হাবিবুর রহমান ওরফে রাসেল, মহিন তালুকদার ,মোঃ রবিন, মোঃ সজিব খানসহ ৬ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যাহার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা।
অপর একটি পৃথক অভিযানে সাভার মডেল থানাধীন পোড়াবাড়ী বেদেপল্লী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোসাঃ ডারজিনা বেগমকে গ্রেফতার করে। এ সময় তাকে তল্লাশি করে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ১৪ হাজার ৪শত টাকা।
অন্য আরো একটি পৃথক অভিযানে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মাজেদা খাতুনকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।
অন্য আরো একটি পৃথক অভিযানে আশুলিয়া থানাধীন নবীনগর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী রায়হান ইসলামকে গ্রেফতার করে। এ সময় তাকে তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ১৮ হাজার টাকা।
আটক আসামী মোঃ হাবিবুর রহমান ওরফে রাসেলএর বিরুদ্ধে ০১ টি চুরির মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।