ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

সাদুল্লাপুরে ব্রীজের নীচ থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

​সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

​মোঃ মানিক মিয়া, 

স্টাফ রিপোর্টার । 

​গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচ থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

​আজ শনিবার (১৭ অক্টোবর ) উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়ন ও ৯ নং বনগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গাপুর গ্রামের একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় উক্ত নারীর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্রিজের নিচে জলাশয়ে এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। 

খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে গোলাপি রঙের একটি জামা/কামিজ রয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

​স্থানীয়রা জানান, মৃত নারীকে এলাকার কেউ চিনে উঠতে পারছেন না। ধারণা করা হচ্ছে, তিনি অন্য কোনো এলাকার বাসিন্দা হতে পারেন।

​এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।

 নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"

​

বুড়িগঙ্গা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাদুল্লাপুরে ব্রীজের নীচ থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x