ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সাংবাদিক হাফিজুর রহমান শফিককে গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

​সাংবাদিক হাফিজুর রহমান শফিককে গ্রেপ্তারের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

এম,এ, মানিক মিয়া 

স্টাফ রিপোর্টার । 

ফায়ার সার্ভিসের  দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হাফিজুর রহমান শফিককে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ সাংবাদিক সমাজ।

আজ (২২) জুলাই ২০২৬ রোজ বুধবার  জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সাংবাদিক সমাজ এই  মানববন্ধনের আয়োজন করেছেন। 

​মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা জানান, ফায়ার সার্ভিসের অনৈতিক ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার কারণেই সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

​বক্তারা অভিযোগ করে বলেন, দুর্নীতিবাজদের আড়াল করতেই অনুসন্ধানী সাংবাদিকদের ওপর এই ধরনের হয়রানি ও নির্যাতন চালানো হচ্ছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। সত্য তুলে ধরার অপরাধে একজন সাংবাদিককে এভাবে গ্রেপ্তার করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

​মানববন্ধন থেকে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উপস্থিত সাংবাদিকরা।

বুড়িগঙ্গা

বুধবার, ২২ জুলাই ২০২৬

সাংবাদিক হাফিজুর রহমান শফিককে গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x