ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

সাংবাদিক মাহবুব আলম বাবুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

​সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

এম,এ, মানিক মিয়া 

স্টাফ রিপোর্টার । 

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির প্রতিবাদে এবং উক্ত মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২০ জুলাই (সোমবার) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।

​মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীনভাবে মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করা হচ্ছে। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই এই ধরনের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

​বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

​মানববন্ধনে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বুড়িগঙ্গা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক মাহবুব আলম বাবুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x