ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

সরকারি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে যুক্ত হলেন রাহাত সাইফুল

বাচসাস এর সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক মো. রাহাত মিয়া (রাহাত সাইফুল) সরকারি ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি’-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১০ সদস্যের এই কমিটি পুনর্গঠনের ঘোষণা দেওয়া হয়। নতুন কমিটিতে দেশের চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট প্রতিনিধি, নির্মাতা, চিত্রনাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পাশাপাশি চলচ্চিত্র সাংবাদিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে অন্তর্ভুক্ত করা হয়েছে বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুলকে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) কে এম আবদুল ওয়াদুদকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-২)। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র), বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) প্রধান নির্বাহী, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি, চিত্রনাট্যকার এ কে এম মেজবাহ উদ্দিন, অভিনেতা-নির্মাতা মো. আ. রহিম এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক ও গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য কামরুন নেসা হাসান।

সরকারি নীতিমালা অনুযায়ী, এই কমিটির অন্যতম দায়িত্ব হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের জন্য জমা পড়া গল্প ও চিত্রনাট্য যাচাই-বাছাই করে সুপারিশ প্রদান, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণ অগ্রগতি তদারকি এবং দেশের চলচ্চিত্র শিল্পে মেধা, সৃজনশীলতা ও মানসম্মত নির্মাণকে উৎসাহিত করা। চলচ্চিত্রের গুণগত মান উন্নয়ন এবং অনুদান ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতেও কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চলচ্চিত্র সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন বাচসাসের সাধারণ সম্পাদক হিসেবে রাহাত সাইফুলের এই অন্তর্ভুক্তিকে সংগঠনটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, চলচ্চিত্র সাংবাদিকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি এবং শিল্প-সংস্কৃতি বিষয়ে পেশাদার মূল্যায়ন সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্বাচন প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে।

সংশ্লিষ্ট মহলের অভিমত, সরকারি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে রাহাত সাইফুলের অন্তর্ভুক্তি শুধু ব্যক্তিগত স্বীকৃতিই নয়, বরং দেশের চলচ্চিত্র সাংবাদিকতার জন্যও একটি মর্যাদাপূর্ণ অর্জন। এর মাধ্যমে চলচ্চিত্র উন্নয়ন, সৃজনশীল নির্মাণ এবং সরকারি অনুদান কার্যক্রমে সাংবাদিক সমাজের অংশগ্রহণ আরও কার্যকর ও অর্থবহ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বুড়িগঙ্গা

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সরকারি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে যুক্ত হলেন রাহাত সাইফুল

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x