ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সিংড়ায় মৎস্য পক্ষের উদ্বোধন

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে ফিরে আসে।

পরে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।এরপর উপজেলা প্রশাসনিক হলরুমে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনের সঞ্চালনায় এবং ইউএনও আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, মৎস্য সম্পদ আমাদের প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখছে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বাড়াতে পারলে সিংড়া উপজেলাকে মৎস্য সম্পদে আরও স্বাবলম্বী করা সম্ভব।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশফিকুর ইসলাম।

আলোচনা সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্য চাষীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।জাতীয় মৎস্য পক্ষের এ কর্মসূচিতে স্থানীয় মৎস্য চাষী, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

রোববার, ১৬ আগস্ট ২০২৬

শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সিংড়ায় মৎস্য পক্ষের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x