শহীদের হত্যার বিচার ও আওয়ামী লীগের হুমকির প্রতিবাদে রাষ্ট্রসংলাপ ফোরামের বিক্ষোভ মিছিল
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার৷
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের হত্যার বিচার, শহীদ হাদীর হত্যার বিচার এবং নিষিদ্ধ আওয়ামী লীগের হুমকি ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।
আজ বুধবার (১৯ আগস্ট) ২০২৬ বিকেল ৫টায় রাজধানীর শহীদ হাদী চত্বরে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত করা এবং আহত জুলাই যোদ্ধাদের ন্যায্যবিচার পাওয়ার দাবিতে তারা রাজপথে নামছেন। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে আসা হুমকি ও অপতৎপরতার কড়া প্রতিবাদ জানানো হবে এই কর্মসূচি থেকে।
এই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার জন্য শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, বিপ্লবী ছাত্র-জনতা, জুলাই-কেন্দ্রিক সকল সংগঠন এবং দেশপ্রেমিক জনগণকে ব্যাপকভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।
সংগঠনটির মূল স্লোগান ও দাবি— "ন্যায্যবিচার চাই, নিরাপদ বাংলাদেশ চাই।"