ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

লেবাননে ইসরাইলি হামলা

লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা |সংগৃহীত

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সত্ত্বেও শনিবার (১৬ মে) দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরাইলি কামান নাবাতিয়েহ প্রদেশের বিন্ত জেবেইল জেলায় হামলা চালালে একজন নিহত ও আরেকজন আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান টায়ার জেলার জেবাল আল-বোতম শহর এবং টায়ার শহরের পূর্বে অবস্থিত হুশ এলাকায়ও হামলা চালিয়েছে। টায়ার জেলার তাইর ফেলসাই শহরে একটি বাড়ি লক্ষ্য করে চালানো আরেকটি পৃথক ইসরাইলি হামলায় অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এনএনএ আরো জানিয়েছে, নাবাতিয়েহের হাব্বৌশ শহরের আল-সাহা মহল্লায় একটি ইসরাইলি বিমান হামলায় এক দম্পতি নিহত হন। তেবনিন শহরে আরেকটি হামলায় একজন নিহত হয়েছেন।

টায়ার জেলার তাইর ফেলসাই শহরে একটি বাড়িকে লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় এক নারী ও তার ছেলে নিহত হয়েছেন। এছাড়া আব্বাসিয়েহ শহরে আরেকটি হামলায় এক ব্যক্তি নিহত হন।

১৪ ও ১৫ মে ওয়াশিংটনে দুই পক্ষের মধ্যে আলোচনার পর ইসরাইল ও লেবানন ১৭ মে থেকে শুরু করে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোতে সম্মত হয়। এরপর এই হামলার ঘটনা ঘটে।

লেবাননের কর্মকর্তাদের মতে, গত ২ মার্চ থেকে লেবাননের ওপর ইসরাইলি হামলায় প্রায় তিন হাজার জন নিহত এবং প্রায় নয় হাজার জন আহত হয়েছেন। এছাড়াও ১৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

বিষয় : হামলা নিহত লেবানন ইসরাইল আহত যুদ্ধবিরতি ইরানে মার্কিন-ইসরাইল হামলা

বুড়িগঙ্গা

বুধবার, ০৮ জুলাই ২০২৬

লেবাননে ইসরাইলি হামলা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সত্ত্বেও শনিবার (১৬ মে) দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরাইলি কামান নাবাতিয়েহ প্রদেশের বিন্ত জেবেইল জেলায় হামলা চালালে একজন নিহত ও আরেকজন আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান টায়ার জেলার জেবাল আল-বোতম শহর এবং টায়ার শহরের পূর্বে অবস্থিত হুশ এলাকায়ও হামলা চালিয়েছে। টায়ার জেলার তাইর ফেলসাই শহরে একটি বাড়ি লক্ষ্য করে চালানো আরেকটি পৃথক ইসরাইলি হামলায় অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এনএনএ আরো জানিয়েছে, নাবাতিয়েহের হাব্বৌশ শহরের আল-সাহা মহল্লায় একটি ইসরাইলি বিমান হামলায় এক দম্পতি নিহত হন। তেবনিন শহরে আরেকটি হামলায় একজন নিহত হয়েছেন।

টায়ার জেলার তাইর ফেলসাই শহরে একটি বাড়িকে লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় এক নারী ও তার ছেলে নিহত হয়েছেন। এছাড়া আব্বাসিয়েহ শহরে আরেকটি হামলায় এক ব্যক্তি নিহত হন।

১৪ ও ১৫ মে ওয়াশিংটনে দুই পক্ষের মধ্যে আলোচনার পর ইসরাইল ও লেবানন ১৭ মে থেকে শুরু করে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোতে সম্মত হয়। এরপর এই হামলার ঘটনা ঘটে।

লেবাননের কর্মকর্তাদের মতে, গত ২ মার্চ থেকে লেবাননের ওপর ইসরাইলি হামলায় প্রায় তিন হাজার জন নিহত এবং প্রায় নয় হাজার জন আহত হয়েছেন। এছাড়াও ১৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

বুড়িগঙ্গা

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
লেবাননে ইসরাইলি হামলা
0:00 0:00
1.0x