ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

লাবণ্য ফটো সুন্দরী ২০২৬-এর শুভ মহরত

লাবণ্য ফটো সুন্দরী ২০২৬-এর শুভ মহরত

সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে রিয়েলিটি শো ‘লাবণ্য ফটো সুন্দরী ২০২৬’-এর শুভ মহরত। লাবণ্য মিডিয়া হাউস আয়োজিত এ অনুষ্ঠানে মিডিয়া অঙ্গনের পরিচিত মুখের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ৮ থেকে ৫০ বছর বয়সী নারীরা চারটি গ্রুপে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনজনসহ মোট ১২ জন এবং সম্মিলিতভাবে একজন—সর্বমোট ১৩ জন বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি বিজয়ীদের নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

লাবণ্য মিডিয়া হাউসের চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ তুর্কীর পরিচালনায় অনুষ্ঠিত মহরতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সিনথিয়া সুলতানা, নূর জুয়েলার্স বিডির চেয়ারম্যান আরিফ জামান, এস এম মাগুরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজা, শামীম টেক্সটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ভিসা পয়েন্টের চেয়ারম্যান সেলিম রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী এম এ খালেক, মাজহারুল ইসলাম কিসলু, ফিরোজ আহমেদ, গবেষক তসলিম রানা, ব্যারিস্টার শহীদুল ইসলাম, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনসহ অনেকে।

আয়োজকদের পক্ষে মো. হেদায়েত উল্লাহ তুর্কী জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইন ও সরাসরি এ রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে। আগামী নভেম্বর মাসে দেশে অথবা বিদেশে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ‘লাবণ্য ফটো সুন্দরী ২০২৬’-এর বিজয়ীদের আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও দেওয়া হবে।

বুড়িগঙ্গা

রোববার, ১৬ আগস্ট ২০২৬

লাবণ্য ফটো সুন্দরী ২০২৬-এর শুভ মহরত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
লাবণ্য ফটো সুন্দরী ২০২৬-এর শুভ মহরত
0:00 0:00
1.0x