ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকায় একটি ভাড়া বাসা থেকে সানজিদা ইসলাম (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা বাসার বারান্দায় চালের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। পরে স্বজনদের দেওয়া খবরের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত সানজিদা ইসলাম জামালপুর সদর উপজেলার পাকুল্লা গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। তিনি স্বামী আসাদুজ্জামান ও সন্তানদের নিয়ে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকার জিল্লুর রহমানের বাসায় ভাড়া থাকতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সানজিদার স্বামী আসাদুজ্জামান গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের রামরাই ইউনিটের রাণীশংকৈল শাখায় কর্মরত। চাকরির কারণে তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে রাণীশংকৈলে বসবাস করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

তিনি বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুড়িগঙ্গা

রোববার, ৩০ আগস্ট ২০২৬

রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x