ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

রাণীশংকৈলে দিন-সন্ধ্যায় বাসায় দুর্ধর্ষ চুরি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা কলেজ পাড়া এলাকায় আল-হিকমাহ এনলাইটেন্ড স্কুলের পরিচালক মিজানুর রহমানের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে এ চুরি হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ও ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বাসায় ফিরে ঘরের দরজা-তালা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে আসেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ চুরির ঘটনায় আলামত সংগ্রহের পাশাপাশি বিষয়টি তদন্ত করছে।

বাড়ির মালিক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিনের সঞ্চয় করা স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আবাসিক এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তার অভাব রয়েছে। সন্ধ্যার পর অপরিচিত ব্যক্তিদের চলাচল নিয়েও তারা উদ্বিগ্ন। তাদের দাবি, চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি এলাকায় পুলিশের টহল জোরদার করা প্রয়োজন।

এ ঘটনায় ভান্ডারা কলেজ পাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুড়িগঙ্গা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে দিন-সন্ধ্যায় বাসায় দুর্ধর্ষ চুরি

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x