ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

রাণীশংকৈলে ইয়াবা ও সিরাপসহ একজন আটক, আরেকজন পলাতক১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে পুলিশ। এ সময় হাবিবুল্লাহ (হাবিব) নামে এক ব্যক্তিকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বকুল হোসেন নামে অপর একজন ঘটনাস্থল থেকে সরে যায়।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী জোড়াপুকুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রাণীশংকৈল থানার এসআই রহমত উল্লাহ রনির নেতৃত্বে পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।

অভিযানকালে হাবিবুল্লাহর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২ বোতল ESkuf সিরাপ উদ্ধার করা হয়। আটক হাবিবুল্লাহ (৩০) চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার কোটচাঁদপুর (মাছুয়াখাল) এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। একই ঘটনায় বকুল হোসেন (২৭) নামে স্থানীয় এক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তিনি ভদ্রেশ্বরী জোড়াপুকুর এলাকার বাসিন্দা।

পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর আটক হাবিবুল্লাহকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, মাদক আইনে মামলা করে আটক ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক বকুল হোসেনকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বুড়িগঙ্গা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে ইয়াবা ও সিরাপসহ একজন আটক, আরেকজন পলাতক১

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x