ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

বেগম পাড়া নাটকের শুটিং সম্পন্ন

বেগম পাড়া নাটকের শুটিং সম্পন্ন

তারকা অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত বহুল আলোচিত ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের নীলপদ্ম শুটিং হাউজের মনোরম পরিবেশে নাটকটির প্রথম লটের শুটিং অনুষ্ঠিত হয়।

শুটিংয়ে অংশ নেন অভিনেতা বাবুল আহমেদ, আব্দুল্লাহ রানা, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী, আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, প্রিয়া, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, ইকে পারভেজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, শাহীন রাজ, আরাফাত হিমেল, তমা ইসলাম, লুবাবা, মুবিয়াসহ অনেকে।

লাবণ্য মিডিয়া হাউজের ব্যানারে নির্মিত নাটকটির গল্প আবর্তিত হয়েছে পাঁচ প্রজন্মের জীবন, সম্পর্ক, হাসি-আনন্দ, দুঃখ-কষ্ট ও নানা সামাজিক বাস্তবতাকে ঘিরে। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মো. হেদায়েত উল্লাহ তুর্কী। সহকারী পরিচালক হিসেবে রয়েছেন সৈয়দ নুরুজ্জামান, রাহুল রাজু, বায়েজিদ আহমেদ, শহীন রাজ ও আশিক মাহমুদ। ব্যবস্থাপনায় ছিলেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ।

নাটকটিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি রাজনীতি, আমলাতান্ত্রিক জটিলতা এবং সমসাময়িক নানা সামাজিক বিষয় গল্পের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘বেগম পাড়া’র পরবর্তী লটে অভিনয় করবেন জয়িতা প্রিয়ন্তী, শেখ স্বপ্না, সেঁজুতি খন্দকার, তাবাসসুম মিথিলা, আকাশ ইসলাম, মাজহারুল ইসলাম, আহমেদ সাব্বির রোমিও, শাহীন আলম জয়, ইসমাইল হোসেন পলাশ, সোনিয়া পারভীন, কথা চৌধুরী, মুনিয়া মুনসহ আরও অনেকে।

লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার সিনথীয়া সুলতানা বলেন, “‘বেগম পাড়া’ শুধু বিনোদনের জন্য নির্মিত কোনো সাধারণ ধারাবাহিক নয়। পাঁচ প্রজন্মের গল্পের মধ্য দিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের নানা বাস্তবতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দর্শক যেন গল্পের সঙ্গে নিজেদের জীবন ও চারপাশের সমাজকে মিলিয়ে দেখতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই নাটকটি নির্মাণ করা হচ্ছে। আশা করছি, দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে।”

তিনি জানান, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘বেগম পাড়া’ নাটকটির প্রচার শুরু হবে।

বুড়িগঙ্গা

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বেগম পাড়া নাটকের শুটিং সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
বেগম পাড়া নাটকের শুটিং সম্পন্ন
0:00 0:00
1.0x