ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

বাহুবলে অসহায় পরিবারের পাশে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন ও আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটি

আসিফ খান
আসিফ খান
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাহুবলে অসহায় পরিবারের পাশে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন ও আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটি

হবিগঞ্জের বাহুবল উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়ন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন ও আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটি।

সংগঠন দুটির যৌথ উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে বিশুদ্ধ পানির জন্য চারটি সাবমার্সিবল পাম্প ও একটি আধাপাকা টিনশেড ঘর হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণ ও নিরাপদ জীবনযাপনে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

বাহুবল উপজেলার ৬ নম্বর মিরপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মুহাম্মদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটির পরিচালক মো. মিলাদ আহমেদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ও মানবাধিকারকর্মী ওয়ালী হাসান কলি।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর লামাতাশি ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ এবং ভাদেশ্বর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ আবিদ।

আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও মানবাধিকারকর্মী এবং বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, নিরাপদ পানীয় জল ও বাসস্থানের ব্যবস্থা মানুষের মৌলিক চাহিদার অংশ। সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবিক কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বক্তারা মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সুন্দর, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাহুবলে অসহায় পরিবারের পাশে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন ও আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবিরোধী সোসাইটি

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x