ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

বালিয়াডাঙ্গীতে ২১৬ ট্যাপেন্টাডলসহ যুবক আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ২১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর কলনী এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চোষপাড়া বিওপির একটি বিশেষ টহলদল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় জাহাঙ্গীরকে আটক করে তার কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

আটক জাহাঙ্গীর ৪ নম্বর কলনী গ্রামের বইজ উদ্দিনের ছেলে। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলোর আনুমানিক সিজার মূল্য ৬৪ হাজার ৮০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

বুড়িগঙ্গা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বালিয়াডাঙ্গীতে ২১৬ ট্যাপেন্টাডলসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x