ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের খামারসমূহের সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে শিক্ষক কমপ্লেক্সের মিটিং রুমে বাকৃবি শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। 

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং প্রফেসর ড. জাভিদুল হক ভূঞার সঞ্চালনায় এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. একে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. শহীদুল হক। 

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সনের ঐতিহাসিক জুলাই শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করা হয়। কর্মশালায় বাকৃবির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৮৬ জন শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপের তথ্যের ভিত্তিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার. তিনি শিক্ষার্থীদের বর্তমান খাদ্যভ্যাস, পুষ্টিগত অবস্থা এবং তা থেকে উত্তরণের সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেন। 

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভিসি প্রফেসর ড. একে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের মাধ্যমে মেধাবী জাতি গঠনে প্রশাসনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খামারগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, শিক্ষক, ট্রেজারার, কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x